বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৪ ১৯:০০:০৯


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লেগেছে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেন এরশাদ হোসেন।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, ডি-ব্লকের ১৪ তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এএ