রাজধানীতে ডিএমপি‘র মাদক বিরোধী অভিযান, আটক ৬৩
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১১ ১৩:২৩:৫১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার ডিএমপি।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪১৯২ পিস ইয়াবা, ৩৫৯ গ্রাম ৫৭০ পুরিয়া ৫০ পাতা হেরোইন, ২৭ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














