দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ৮৩৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৩ ১৬:৩৩:৪২


গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত‌্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৩৮ জন মানুষ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।