রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে আটক ৫৪
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৪ ১১:৪৬:১২
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৭৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১১৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ০.৯০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














