রাজধানীতে ডিএমপি’র মাদক বিরোধী অভিযান, আটক ৫১
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৬ ১২:৪২:০৩
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫৫২৯ পিস ৮০০ গ্রাম ইয়াবা, ৫০ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৬৪০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ২০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














