নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২২ ২২:০৬:৫১
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ এর ধারা ৫(২) এবং একই আইনের ধারা ৫(৩) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মঞ্জুর আহমেদ চৌধুরী একজন কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) এস এম আলী কবীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জানুয়ারি মারা যান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














