রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫৪
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৮ ১২:১১:০৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ জনকে আটক করেছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে এই ৫৪ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০৬৫ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন, ২২ কেজি ৮৯৫ গ্রাম ৮২ পুরিয়া গাঁজা, ৪টি ইনজেকশন, ২৯ বোতল ফেন্সিডিল ও ৭০ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৭ ফেব্রুয়ারি) ৬টা থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














