বিএনপিকে নির্বাচনে আনতে কর্মপন্থা নির্ধারণ হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০১ ১৩:২৯:১৬


প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য করা যায় সেই লক্ষ্যে কাজ করবে নতুন কমিশন।

তিনি বলেন, বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায় সে বিষয়ে আলোচনার মাধ্যমে কর্মপন্থা নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব বলেন তিনি।

কোন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কে কি বললো সেটা বিষয় না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা আশা করছেন, এই নির্বাচন কমিশনারের অধীনে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

সিইসি ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মোহাম্মদ আলমগীর ও আনিছুর রহমান।