ঢাকার আশেপাশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০১ ১৯:২৮:২৭
পরিবেশ দূষণ রোধে ঢাকার আশেপাশের অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন। আইনজীবী মনজিল মোরসেদ।
পরে তিনি জানান, ‘আগামী ১৫ দিনের মধ্যে ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে।
আদেশে ইটভাটা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














