১৫ তারিখ থেকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১২ ১৩:০৭:২২


আগামী ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম চলবে। ওইদিন থেকে শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এর আগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির ফলে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে কারিগরি কমিটির পরামর্শ নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খোলার অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু হয় প্রাথমিক বিদ্যালয়েও। উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ প্রথমবারের মতো বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান।