স্বাধীনতা দিবসে বিএসইসির শ্রদ্ধা নিবেদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৬ ২২:০৬:০১
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে ২৬ মার্চ, শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিএসইসির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার মোঃ আব্দুল হালিমসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













