উর্ধ্বমুখি ভারতের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৭:৫২:৪৪


সুবাতাস বইছে ভারতের পুঁজিবাজারে। দেশটির পুঁজিবাজারে সূচক যেমন ছিল উর্ধ্বমুখি তেমনি দাম বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

লন্ডন ভিত্তিক ফাইনান্সসিয়াল এক্সপ্রেস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুঁজিবাজারে দাম বৃদ্ধি পাওয়ার দিক থেকে নেতৃত্ব দিয়েছে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (এইচডিএফসি), এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ইনফোসিস এবং আইসিআইসিআই’র শেয়ারের দাম বেড়েছে।

ভারতের পুঁজিবাজারে বিএসই সেনসেক্স এবং নিফটি-৫০ ছিল উর্ধ্বমুখী। সেনসেক্স বেড়েছে ৩৫০ পয়েন্ট বা ০.৬ শতাংশ। দিনশেষে ভারতের পুঁজিবাজারে সেনসেক্স এর অবস্থান ছিল ৫৭,৯৪৪ পয়েন্ট। একই সাথে নিফটি-৫০ বেড়েছে ১০৬ পয়েন্ট বা ০.৬ শতাংশ। দিন শেষে নিফটি-৫০ এর অবস্থান ছিল ১৭,৩২৫ পয়েন্ট।

ভারতের পুঁজিবাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে এইচডিএফসি, ভারত এয়ারটেল, আলটাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাংক, সান ফার্মা এবং কোটাক মাহিন্দ্র ব্যাংক।

এদিকে আইটিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মারতি সুজুকি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), টিসিএস এর শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে।
এসএ/