পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের সাথে বিএসইসির বৈঠক বিকেলে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-৩০ ১০:০৪:৩৩
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের মধ্যে একটি বৈঠক আজ বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠতি হবে। কমিশন ভবনের সভা কক্ষে ওই দিন বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২৭ মার্চ) বিএসইসির অতিরিক্ত পরিচালক দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুঁজিবাজারের তারল্য বৃদ্ধি এবং বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













