রমজানে পুঁজিবাজারের লেনদেন দুপুর ২টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-৩০ ১৯:১৪:৫২
আসন্ন পবিত্র মাহে রমজানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ডিএসইর অফিসিয়াল সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
ঈদের ছুটির পর লেনদেন আগের সময়সূচিতে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













