নিউ লাইনের দুই পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১২ ১০:৪২:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংসের দুই পরিচালক পৌনে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক মাশিউল হক চৌধুরীর কাছে ১৭ লাখ ৯৩ হাজার ১০৬টি শেয়ার রয়েছে। এখন থেকে তিনি ১ লাখ ১১ হাজার ৭২০টি শেয়ার এবং অপর পরিচালক মারুফুল হক চৌধুরীর কাছে ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ১ লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই দুই পরিচালক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














