পুঁজিবাজারে কাল থেকে চলবে লেনদেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৪ ২১:০১:৩২


ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) থেকে আবারও লেনদেন শুরু হবে দেশের প্রধান দুই পুঁজিবাজারে। সাপ্তাহিক ছুটি এবং মে দিবসের ছুটিসহ ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মোট পাঁচ দিন পুঁজিবাজার বন্ধ রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথারীতি সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর আড়াইটা পর্যন্ত চলবে লেনদেন।

ওইদিন থেকে প্রাক ওপেনিং এবং পোস্ট-ক্লোজিং সেশনগুলি যথাক্রমে সকাল পৌনে ১০টা থেকে সকাল ১০টা এবং দুপুর আড়াইটা থেকে পৌনে ৩টা পর্যন্ত হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ