বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির নতুন কমিশনার’র শ্রদ্ধা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৯ ২১:১৩:৪৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নব নিযুক্ত কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম।
সোমবার (৯ মে) তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় কমিশনের অতিরিক্ত পরিচালক জনাব আবুল কালাম আজাদ, সিনিয়র লাইব্রেরিয়ান জনাব মোঃ আনোয়ার হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













