বিএসইসির কাতার ‘রোড শো’ স্থগিত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-১২ ২০:২২:০৭
আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে বিভিন্ন দেশে রোড শো করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ধারাবাহিকতায় আগামী ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাতে রোড শোর আয়োজনের কথা থাকলেও তা স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কাতারের রোড শো’তে যাদের অতিথি করার কথা ছিল তাদের শিডিউল সংকটের কারণে ১৮ ও ১৯ মে রোড শো’র আয়োজন করা সম্ভব হচ্ছে না। অতিথিদের শিডিউল পেলে পরবর্তীতে সেখানে রোড শো’র আয়োজন করা হবে।
আমন্ত্রিত অতিথিদের শিডিউল পাওয়া গেলে রোড শো’র নতুন তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে বিএসইসি।
এর আগে, প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড ও চতুর্থ দফায় যুক্তরাজ্যে সফলতার সঙ্গে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। আর পঞ্চম দফায় কাতারে রোড সফলভাবে সম্পন্নের পর সৌদি আরব, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













