পতনের ধারায় ভারতের পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৪ ২০:৪৮:৩৫
ভারতের পুঁজিবাজার ৩ দিনের জন্য ইতিবাচক ধারায় ফিরে আসলেও আবার পতনের ধারায় ফিরে এসেছে। দ্বিতীয় দিনের মত মঙ্গলবার ভারতের পুঁজিবাজার অব্যাহতভাবে সূচকগুলো দরপতনের মাধ্যমে শেষ হয়েছে।
দেশটির পুঁজিবাজারে বিনিয়োগকারীরা মুদ্রানীতি, মদ্রাস্ফীতি এবং চীনের কঠোর কোভিড নীতির প্রভাবের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করার কারণে ভারতের পুঁজিবাজারে অস্থিরতা লক্ষ করা গেছে।
এদিকে এশিয়া অঞ্চলের অধিকাংশ পুঁজিবাজারে পতন হয়েছে। একই সাথে মার্কিন প্রতিষ্ঠান ফিউচারের দরপতন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।
অস্থির বাণিজ্যের প্রভাবে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মত ভারতীয় পুঁজিবাজারে সুচক নিম্নমুখী অবস্থানে ছিল। সেনসেক্স ২৩৬ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৪,০৫২.৬১ পয়েন্ট থেকে ৫৩,৮৮৬.২৮ পয়েন্টে নেমে এসেছে। নিফটি ৮৯.৫০ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ কমে ১৬,১২৫.২০ পয়েন্টে শেষ হয়েছে।
বিএসই স্মলক্যাপ এবং মিডক্যাপ প্রতিটি প্রায় ১ শতাংশ কমে শেষ হওয়ার সাথে ব্রড মার্কেট সূচকগুলি দুর্বল অবস্থানে ছিল।
ভারতের পুঁজিবাজারে আইটি, মেটাল, ফার্মা, এফএমসিজি এবং রিয়েলিটি খাতের প্রতিষ্ঠানগুলো দাম হ্রাস পাওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করেছে। এদিকে ব্যাংক এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো টিকে থাকার চষ্টো করছে।
ভারতের পুঁজিবাজারে ৩০ সেনসেক্সে, ডাঃ রেড্ডিস, এইচডিএফসি এবং পাওয়ার গ্রিডসহ ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে এইচসিএল টেক, এইচইউএল এবং টেক মাহিন্দ্রার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













