ইবি কর্মকর্তাদের উপচার্য বিরোধী আন্দোলনের হুমকি

প্রকাশ: ২০১৬-০৩-০১ ১৯:১৫:০৭


iu.sunbdডেপুটি রেজিস্ট্রারদের সহযোগী অধ্যাপকের সমান বেতন স্কেল ও চাকরির বয়স সীমা ৬২ বছর করা সহ চার দফা দাবিতে উপচার্য বিরোধী আন্দোলনের হুমকি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তারা। আজ মঙ্গলবার চলমান কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট থেকে কর্মকর্তারা এ হুমকি দেয়। এছাড়াও দাবি মেনে নিতে উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায়, পূর্ব নিধারিত ঘোষনা অনুযায়ী চার দফা দাবিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যলয়ের প্রশাসনিক ভবনের করিডরে কর্মকর্তা সমিতির সদস্যরা সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতি পালন করেন । এসময় প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সমাবেশ চলাকালে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ন্যায্য ও যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এ দাবির প্রতি কোনো কর্ণপাত করছেন না। এ রকম চলতে থাকলে কর্মকর্তারা বসে থাকবে না। আজ মঙ্গলবারের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে ভিসির বারটা বাজিয়ে ছাড়ব।’ এ সময় তারা উপচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।
ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মো. সোহেল বলেন ,‘ আমরা আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন করে যাচ্ছি। অন্যন্য বিশ্ববিদ্যলয়ে যে সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা ও সেই দাবির জন্য আন্দোলন করে যাচ্ছি। আশা করি বিশ্ববিদ্যলয় প্রশাসন অচিরেই আমাদের দাবি মেনে নিবেন। না হলে আমরা এর চেয়ে ও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।’
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ডেপুটি রেজিস্ট্রার পদে সহযোগী অধ্যাপকের সমমান বেতন স্কেল ও চাকরীর বয়স সীমা ৬২ বছর করাসহ চার দফা দাবিতে গত ২৫ ফেব্রয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তরা ।