নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্নমিলনী
প্রকাশ: ২০১৬-০৩-০৩ ১১:১০:১৫
কৃষিবিদ ইন্সিটিউট মিলনায়তনে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার এপূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার মুদাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপˉিহত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশএর ভারপ্রাপ্ত উপার্চায প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক, উপ-উপার্চায প্রফেসর ড. আনোয়ারুল করিম ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা এনইউবি তথা দেশের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন বলে আমরা আশা করি।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অ্যালামনাই এসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল এস এম ফিরোজ আহমেদ সহ অ্যালামনাই এসোসিয়েশন এর নিবার্হী কমিটির সদস্য সহ সাধারন সদস্যরা ও উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













