ইংলিশ প্রিমিয়ার লীগে দাপুটে জয়ে ফাইনালে ৬ষ্ঠ ব্যাচ

আপডেট: ২০১৬-০৩-০৩ ২১:২৮:১৩


12791123_1684940155107609_6279051613989067284_nকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ কর্তৃক  আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে দাপুটে জয়ে নবম ব্যাচ কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ৬ষ্ঠ ব্যাচ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচে ইংরেজি নবম ব্যাচ টস জিতে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ৬ষ্ঠ ব্যাচ কে ১০৩ রানের লক্ষ্য ছুড়ে দেয়,জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী হয়ে রান তাড়া করে ৬ষ্ঠ ব্যাচ। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় তারা। ম্যাচ সেরা হয়েছেন ৬ষ্ঠ ব্যাচের আনিসুর রহমান।

৬ষ্ঠ ব্যাচের টিম ম্যানেজার সহকারী অধ্যাপক মোঃ হারুন এবং দলের অধিনায়ক মঈন উদদীন ইলাহী বলেনঃ “তারা জয়ের ধারা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা রাখেন”। আগামী সোমবার (৭ তারিখ)ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/আহো