ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৭ ১৫:২২:০৭


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৭ জুন) প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করেন।

যেভাবে ফল জানা যাবে

‌‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।

এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবেন।

এবছর ‘খ’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এবছর এই ইউনিটের মাধ্যমে ১ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী ঢাবিতে ভর্তির সুযোগ পাবেন।

গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়