রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৩ ২১:৪৩:২৫


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে এ প্রক্রিয়া চলবে বৃহস্পতিবার (৭ জুলাই) পর্যন্ত।

রোববার (৩ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। দুই ঘণ্টায় ৩০ হাজার ভর্তিচ্ছু তাদের প্রবেশপত্র ডাউনলোড সম্পন্ন করেছেন।

আইসিটি সেন্টারের পরিচালক আরও বলেন, বৃহস্পতিবার পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে প্রবেশপত্র ডাউনলোড সম্পন্ন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবেন।

এ বছর ৪ হাজার ২০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন ভর্তিচ্ছু।

এম জি