অবজ্ঞা-অবহেলায় নোবিপ্রবির শহিদমিনার

প্রকাশ: ২০১৬-০৩-০৬ ১২:৪০:২৭


NSTU.Minar 1শহীদ মিনার আমাদের গর্ব। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের গভীরতম আবেগ, অনুভূতি। স্বাভাবিকভাবেই এই শহীদ মিনার আমাদের কাছে বড়ই স্পর্শকাতর। এর সামান্যতম অবমাননা, অবহেলা আমাদের ক্ষুব্ধ করে, আমরা ব্যথিত হই। অথচ নোবিপ্রবিতে সেই স্মৃতির মিনারজুড়ে আজ কেবলই অযত্ন-অবহেলার ছাপ।

NSTU.Minar 2ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরন ও সম্মানার্থে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মান করা হয়েছে ফাউন্টেনপেন আকৃতির শহীদমিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধিনতা দিবস, বিজয় দিবস সহ নানা জাতীয় দিবসে বিশবিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাড়াও স্থানিয়রা শহীদদের সম্মান জানাতে  আসে এই শহীদ মিনারে।

প্রতি বছরের ন্যায় এবারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য, শিক্ষক- শিক্ষার্থি, কর্মকর্তা- কর্মচারি, এবং সাংস্কৃতিক সংগঠন সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

কিন্তু এরপর দুইসপ্তাধিক সময় পার হলেও ২১শে ফেব্রুয়ারিতে দেওয়া ফুল এখনো সরানো হয়নি শহীদ মিনার থেকে। ফলে ওইসব ফুল শুকিয়ে শহীদ মিনারের নোংরা অবস্থা তৈরি হয়েছে। তাছাড়া শহীদমিনারের পাশে মিনার সম্পর্কিত কোন নির্দেশিকা না থাকায় হরহামেশাই জুতা পায়ে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়।

NSTU.Minar 3শনিবার বিকালে সেলিম নামের একজনের কাছে শহীদ মিনারে জুতা পায়ে কেন উঠেছেন জানতে চাইলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, শহীদ মিনারতো এমনেই নোংরা আমি জুতা পায়ে উঠলে কি? আর এখানে জুতা পায়ে না উঠার কোন নোটিশও নেই, তো বুজবো কি করে আমাদের কি করা উচিত?

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থি রঞ্জু বলেন “শহীদদের সম্মানার্থে শহীদমিনার নির্মান করা হলেও, এখন শহিদমিনারের কোন পরিচর্যাই করা হয় না। যথাযথ পরিচর্যা এবং নিরাপত্তা না থাকার কারনে বিভিন্ন সময় শহীদমিনারে লোকদের  ধুমপান, সহ বিভিন্ন নেশা করতে দেখা যায়। তাছাড়া কোন নোটিশ না থাকার কারনে অনেকেই জুতা নিয়ে শহিদমিনারে উঠছে”।

শহীদ মিনারের অজত্ন-অবহেলা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোনিনুল হক বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। যদিও অনেক আগেই পরিস্কার পরিচ্ছন্নতা এবং নোটিশের বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। তারপরও বিষয়টি  আমি আবার দেখছি”।

অপরদিকে শহীদ মিনারের নিরাপত্তার ব্যাপারে প্রক্টর মুশফিকুর রহমান বলেন “শহিদ মিনারের আসে পাশে নেশা করে এই রূপ কোন লিখিত বক্তব্য পাইনি। তবুও আমি বিষয়টি দেখছি”।

সানবিডি/ঢাকা/সাদী/এসএস