রাবিতে ফিশারিজ বিভাগের মানববন্ধন

প্রকাশ: ২০১৬-০৩-০৬ ১৮:০৭:২১


Ru৩৭ তম বিসিএস এ উপ সহকারী পরিচালক (মৎস্য) পদে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন হয়।

ফিশারিজ বিভারে মাস্টার্সের শিক্ষার্থী তাসকিন পারভেজ শাতিলের সঞ্চালনায় মনববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৩৭ তম বিসিএস এ উপ সহকারী পরিচালক (মৎস্য) পদে আগে শুধুমাত্র ফিশারিজ বিভাগ থেকেই ক্যাডার নিয়োগ হতো। কিন্তু ৩৭ তম বিসিএসএ পিএসসি (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরো বলেন, ‘ফিশারিজ বিভাগ থেকে ৬ থেকে ৭ বছর পড়ে এ বিষয়ে যে জ্ঞান অর্জন করা হয় অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। তাই এ ক্যাডারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নেয়া হলে অদক্ষতার কারণে দেশের মৎস্যখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’

এসময় তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকা মৎস্য ভবন ঘেরাও করা হবে বলে মানববন্ধন থেকে আল্টিমেটাম দেয়া হয়।

সানবিডি/ঢাকা/এসএস