নর্দান ইউনির্ভাসিটির ‘বসন্ত উৎসব’ উদযাপন

প্রকাশ: ২০১৬-০৩-০৭ ১৭:০৩:১৬


Pic Bosonto-2‘বসন্ত উৎসব’ উপলক্ষে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনির্ভাসিটির অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত মহয়।

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপ-উপার্চায ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ভারপ্রাপ্ত উপার্চায প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক, ট্রেজারার মো: আনোয়ার হোসাইন,ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সদরুদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল একতেদার আহমেদ সিদ্দিকী।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ-গান,নাটক, কবিতা,পুথিপাঠ, রবীন্দ্র সংগীত,নজরুলগীতি ও বাউল সহ অন্যান্য সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপˉহাপনায় ও দিক নির্দেশনায় ছিলেন ইংরেজী বিভাগের শিক্ষক ফারাহ নাজ।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধে বিভিন্ন অনুষদের ডীন সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসএস