ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নোবিপ্রবির নানা আয়োজন

আপডেট: ২০১৬-০৩-০৭ ১৯:৩৫:৪৩


DSC_0085 (1)নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাত ১২টা হতে বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হয়।

আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘আজ ঐতিহাসিক ৭ই মার্চ; ১৯৭১ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভাষণের চূড়ান্ত পর্যায়ে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ ভাষণে তিনি বাঙালিকে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার আহ্বান জানান।

৭ই মার্চের এ ঘোষণার ফলশ্রুতিতে শুরু হয় রক্তক্ষয়ী এক দীর্ঘ সংগ্রাম; রক্তাক্ত এ পথ পাড়ি দিয়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা।’ তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো স্বাধীনতা রক্ষা করা এবং স্ব স্ব অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে কাজ করা।

এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার পক্ষ থেকে র‌্যালী ও জাতির জনকের শ্রদ্ধার্ঘতে পুষ্পার্ঘ অর্পন করেন। এছাড়াও কয়েকটি ডিপার্টেমেন্ট নিজেদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেন।

সানবিডি/ঢাকা/রাআ