বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাবি ছাত্রলীগের শ্রদ্ধা
প্রকাশ: ২০১৬-০৩-০৭ ২১:০৪:০৬
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান হলের সামনে অবস্থিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
বেলা ১২টায় এ উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি শোভাযাত্রা বের করে তারা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রাবি শাখা ছাত্রলীগ। পরে সেখানে সাতই মার্চ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জনতা জেগে উঠেছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে পথ চলতে হবে।
এ সময় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













