সহজ হল প্রবাসীদের পুঁজিবাজারে বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-২৮ ১৩:২৫:৩০
প্রবাসীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাইলেও ব্যাংক হিসাব খোলার জটিলতা দীর্ঘদিন ধরে প্রধান অন্তরায় হিসেবে রয়েছে। যে কারনে প্রবাসীরা ইচ্ছা সত্ত্বেও বিনিয়োগ করতে পারছে না। তবে বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য ব্যাংক হিসাব খোলা সহজ করে সার্কুলার জারি করেছে।
এ নিয়ে বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো: রফিকুল ইসলাম সাক্ষরিত চিঠি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কাগজপত্র বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে। কিন্তু বিএফআইইউ এর কোন নির্দেশনায় এই শর্তের কথা উল্লেখ নেই। তাই প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের দরকার নেই। যা অবলিম্বে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার মাধ্যমে প্রবাসীদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগ সহজ হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারন ব্যাংক হিসাব খোলার জটিলতার কারনে অনেকেই বিনিয়োগ করতে পারছিলেন না।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













