রাবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
প্রকাশ: ২০১৬-০৩-০৯ ১৬:১৫:৫৭
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির দ- বহাল রাখায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগগের নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত ছাত্রলীগের টেন্ট থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে সমাবেশে মিলিত হয়। সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দেশকে যখন কলঙ্কমুক্ত করা হচ্ছে তখন যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত অযৌক্তিক হরতাল দিয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ছাত্রলীগ থাকতে বাস্তবায়িত হবে না। ছাত্রলীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক সাহানুর সাকিল, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













