মানববন্ধন করছে নোবিপ্রবি শিক্ষার্থীরা
আপডেট: ২০১৬-০৩-০৯ ১৬:৫৩:৫০
৩৭তম বিসিএস পরীক্ষায় উপ-সহকারী পরিচালক (মৎস্য)পদে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, মাৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চত্বরে বুধবার দুপুর ১২টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৩৭তম বিসিএসে উপ-সহকারীপরিচালক (মৎস্য) পদে আগে শুধু মাৎস্য বিভাগ থেকেই ক্যাডারনিয়োগ হতো। কিন্তু ৩৭তম বিসিএসে পিএসসি সম্পূর্ণ অযৌক্তিক ভাবে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করছে। আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাই।
শিক্ষার্থীরা আরও বলেন, মাৎস্য বিভাগ থেকে ৬ থেকে ৭ বছর পড়ে এ বিষয়ে যে জ্ঞান অর্জন করা হয় অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। তাই এ ক্যাডারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হলে অদক্ষতার কারণে দেশের মাৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। আরেকজন শিক্ষার্থী সোহানা জানান এ সিদ্ধান্তে দেশের মৎস খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
দেশের প্রায় ১২ টি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ডিপার্টমেন্টের বহু গ্রাজুয়েট প্রতি বছর দেশের মৎস খাতে ব্যাপক অবদান রাখছে কিন্তু পিএসসির এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা এ বিষয়ে অনুপ্রেরণা হারাবে । ৪র্থ বর্ষের ছাত্র সাদ্দাম জানায় ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না তেমনি প্রানীবিদ্যা পড়ে মৎস সেক্টরে অবদান রাখা সম্ভব নয়। শিক্ষার্থীদের এ নায্য অধিকার ফিরিয়ে না দিলে তারা পিএসসি অথবা মৎস ভবন ঘেরাও করার মত তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে।
সানবিডি/ঢাকা/সাদী/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













