রাবিতে সঙ্গীত বিষয়ক আর্ন্তজাতিক সেমিনার শুরু ১৬ মার্চ
প্রকাশ: ২০১৬-০৩-১০ ১৬:৪৯:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সঙ্গীত বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী সঙ্গীত বিষয়ক আর্ন্তজাতিক সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬-১৮ মার্চ। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর ১টায় বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের সভাপতি ড.অসীত রায়। লিখিত বক্তব্যে বলা হয়, ১৬ তারিখ সকাল ১০টায় তিনদিনব্যাপী এই সেমিনার উদ্বোধন করা হবে। সেমিনার উদ্বোধন করবেন উচ্চাঙ্গ সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতাচার্য্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মস্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের প্রথম দিন বাংলাদেশের সঙ্গীত গবেষক অধ্যাপক করুণাময় গোস্বামীর সভাপতিত্বে ইম্বডিমেন্ট এমবিভ্যালেন্স: ইমোশন ইন সাউথ এশিয়ান মুহারাম ড্রামিং প্রবন্ধ পাঠ করবেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক রিচার্ড কেন্ট উলফ।
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বাংলাদেশের স্বনামধন্য গীতিকার আজাদ রহমানের সভাপতিত্বে বাঙালির আত্মপরিচয় : রাগ সঙ্গীত শির্ষক প্রবন্ধ পাঠ করবেন রাবি সঙ্গীত বিভাগের শিক্ষক ড. কৃষ্ণপদ ম-ল। সেমিনারের তৃতীয় দিনে রাবি মিউজিক এ- ড্রামাটিক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে ইন্ডিয়ান রাগা এ- ওয়েস্টার্ন আর্ট মিউজিক : দ্য মিউজিক অফ এসথেটিক ভিউ পয়েন্ট প্রবন্ধ পাঠ করবেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রাবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্রোপাধ্যায়, রাবি উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হেলাল উদ্দীন। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত , যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ ম-ল, সহকারী অধ্যাপক ড. দীন বন্ধু পাল, শায়লা তাসনিম, সলোক হোসনে, প্রভাষক পারমিতা হক প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













