বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-১৫ ১৭:২১:৪১
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৫ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে স্বাস্থ্য বিধি মেনে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আব্দুল হালিম, ড. মিজানুর রহমান, ড. রুমানা ইসলামসহ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













