রাবিতে গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৩-১৩ ১৯:০৩:২২


Ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সেমিনারের সমন্বয়ক ড. মো. গোলাম মোস্তফা প্রমুখ। সেমিনারে মোট ১১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশ ও ভারত থেকে প্রায় ১০০ জন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পেশাজীবী, গবেষক এবং শিক্ষার্থী এই সেমিনারে অংশ নিচ্ছেন।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস