ডিএসই এমডির পদত্যাগপত্র গৃহীত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২৫ ১৯:৪১:১৪


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে ডিএসই’র পরিচালনা পর্ষদ। বিষয়টি সানবিডিকে নিশ্চিত করছেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান। তিনি বলেন,  আজ পর্ষদের এক জরুরি সভায় তাঁর পদত্যাগপত্র উপস্থাপনের পর তা গৃহীত হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এ পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের কাছে ই-মেইলে তিনি পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি প্রায় ১৩ মাস ধরে ডিএসইতে যোগ দিয়েছি। এই সময়ে আমি আমার মতো কোন কাজ করতে পারিনি। এ অবস্থায় আমি ডিএসইর এমডির দায়িত্বে থাকতে চাচ্ছি না।’

চিঠিতে তিনি আগামী অক্টোবরের শেষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন।

অস্ট্রেলিয়াপ্রবাসী তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত বছরের ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ