পদোন্নতি পেলেন বিএসইসির ৪ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-৩১ ১৯:১১:৪২
উপ-পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চারজন কর্মকর্তা।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মোহা: রাশীদুল আলম, সৈয়দ মুহম্মদ গোলাম মাওলা, সুলতানা পারভীন ও মাহমুদা শিরীন।
বুধবার (৩১ আগস্ট) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) রানা দাস স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের পর থেকে উক্ত কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপন কার্যকর হবে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর কর্মচারী চাকরি বিধিমালা-২০২১ এর বিধি ৬ (১)(খ) অনুযায়ি যোগদানের তারিখ হতে ১ (এক) বছর চাকরিকাল শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













