বর্ণিল আয়োজনে কুবিতে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশ: ২০১৬-০৩-১৭ ১৪:৫০:৫১


Comilla University pic  4বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৭তম  জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গন্ধুর  প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় পরিবার।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, পরিসংখ্যান বিভাগ, বঙ্গবন্ধু হল , কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বঙ্গবন্ধুকে স্মরণ করে এক মিনিট নিরবতাও পালন করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু হলের সামনে উপাচার্য, ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিশুদের নিয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী  সহ বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা ।

 বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শিশুদের নিয়ে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । ।সকাল ১১টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নং রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে  চিত্রঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিকেলে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়।

সানবিডি/ঢাকা/এলাহী/এসএস