শুরু হলো ওমেরা এলপিজি ৩য় আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক প্রতিযোগিতা-১৬

প্রকাশ: ২০১৬-০৩-১৭ ১৯:৩৬:২০


10426728_467811223418422_9080904478455325341_nঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল কর্তৃক আয়োজিত ‘ওমেরা এলপিজি ৩য় আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক প্রতিযোগিতা-১৬’ শুরু হলো আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় হল মিলনায়তনে। এবারের প্রতিযোগিতার স্লোগান ছিলো ‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক জনাব মুহাম্মদ আসাদুজ্জামান, এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের মডারেটর জনাব মোঃ আশিকুর রহমান, এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ সায়েম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জিএম আরিফুজ্জামানসহ  হলের সাধারণ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন বলেন, ‘বিতর্ক ছাড়া সত্যকে প্রতিষ্ঠা করা যায় না। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বিতর্কের আশ্রয় নিতে হয়। যুগে যুগে ধর্ম প্রচারকরা তাদের প্রচরণাকে যৌক্তিক প্রমাণের জন্য এই বিতর্কের আশ্রয় নিয়েছেন। ধর্মগ্রন্থসমূহে বিতর্ক করার জন্য অনুপ্রণিত করা হয়েছে। বিতর্কের মাধ্যমে মানবসমাজ বিকশিত হয়েছে।’ উদাহরণসরূপ তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের প্রসঙ্গ তুলে ধরেন।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ১৬ টি কলেজ ও ৩২ টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ৪৮ টি বিতর্ক ক্লাব অংশগ্রহণ করবে। প্রথম দিনে বিতর্কে অংশ নেয় কলেজ পর্যায়ের ১৬ টি বিতর্ক ক্লাবের প্রতিযোগিরা।

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে মার্চ ২০১৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।

সানবিডি/ঢাকা/আহো