ইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত
প্রকাশ: ২০১৬-০৩-১৭ ১৯:৫৫:৫৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে নের্তৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।
এর আগে তিনি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতার উদ্বোধন করেন। বেলা ১২টার দিকে টিএসসিসিতে আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক তপন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান এবং বিশেষ অতিথি বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগ পৃথকভাবে কেক কাটে। কেক কাটা ও পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













