ফরিদ আহমেদের মৃত্যুতে রাবি উপাচার্যের শোক প্রকাশ

প্রকাশ: ২০১৬-০৩-২১ ১৬:৫৭:১৯


Rabi.Sunbdরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদের (৪৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন)।

গতকাল সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন তালাইমারিতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেয়া হয়। পরে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে বাদ এশা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বাদ জোহর রংপুরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

অধ্যাপক ফরিদ আহমেদের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ভূতত্ত্ব ও খনিবিদ্যা শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে অধ্যাপক ফরিদ আহমেদ এর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সানবিডি/ঢাকা/রাআ