আইসিসি’র অনিয়মের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৬:০৯:১৪
বাংলাদেশের দুই ক্রিকেট তারকা তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ভক্ত শিক্ষার্থীরা।
আইসিসি’র এমন সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আইসিসি বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের যে রির্পোট দিয়েছে তা ষড়যন্ত্রমূলক। আইসিসি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের দেশের ক্রিকেটকে ধ্বংস করার পায়তারা করছে। এরই অংশ হিসেবে তাসকিন ও সানির বিরুদ্ধে অন্যায়ভাবে ‘ অবৈধ বোলিং অ্যাকশন’র অভিযোগ আনা হয়েছে।
এ সময় মানববন্ধন ও মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













