পরিবহন, আবাসন ও লাইব্রেরী সংকট নিরসনের দাবি

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৯:৩৯:৪১


Jagannath-University220160216084926জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার উদ্যগে এক ছাত্র সমাবেশের আয়োজন করে । মঙ্গলবার বেলা ১২টার দিকে জবির ভাস্কর্য চত্বরে অনুষ্টিত সমাবেশে পরিবহন, আবাসন ও লাইব্রেরী সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সহ-সভাপতি কৃষ্ণ বর্মোন। এ সময় জবির সাথে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের বিষদ বৈষম্যের তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সাধারন সম্পাদক কিশোর কুমার বলেন, “আবাসন, পরিবহন ও লাইব্রেরীর বিভিন্ন সমস্যা নিয়ে জবি কর্তৃপক্ষ প্রায় উদাসীন। তারা শীক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারনা চালাচ্ছেন।”

এ সময় বক্তারা জবির বিভিন্ন সংকট ও বৈষম্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জবির প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ১৪টা বাস যেখানে ১২টাই ভাড়ায় চালিত। লাইব্রেরীতে বইয়ের সংখ্যা মাত্র ২৫ হাজাড় যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

বক্তারা আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে আন্দোলন করতে গিয়ে ছাত্র-শিক্ষককে গুলি খেতে হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, আকুতি, উচ্চকিত কন্ঠস্বর প্রশাসনের আশ্বাসের চোরাবালিতে হারিয়ে যেতে পারে না। জবি সংকট নিরসনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান তারা।

সানবিডি/ঢাকা/আহো