লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৪:৫৩:১০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১০৬ কোটি ৯৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকার।
৬৩ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে বেক্সিমকো লিমিটেড ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পেপার প্রসেসিং, কেডিএস এক্সেসরিজ,আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, মনোস্পুল পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও জেএমআই হসপিটাল লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














