নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৫:৫৩:০২


পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন ও লেনদেনের তারিখ নির্ধারণ হওয়া কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২২-মার্চ ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৬৫ পয়সা ইপিএস হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিরি এনএভি হয়েছে ৩৯ টাকা ৫১ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস