জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-১৭ ১৭:২০:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য ৩৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৪ টাকা ২৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














