নানা আয়োজনে ইবিতে মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত
প্রকাশ: ২০১৬-০৩-২৭ ১১:৩৪:৪২
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত ২৫ মার্চ শুক্রবার দিবাগত রাতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এ সময় অনুরূপভাবে আবাসিক হলসমূহে জাতীয় ও হলের পতাকা উত্তোলন করেন স্ব স্ব হলের প্রাধ্যক্ষগণ।
সকাল সোয়া নয়টায় উপাচার্য ও সহ-উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল সাড়ে নয়টায় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার ও সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিভিন্ন বিভাগ ও আবাসিক হলসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আমতলায় ‘ইতিহাস ও সংস্কৃতিতে আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সানবিডি/ঢাকা/তারিক/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













