শিল্পী ও গীতিকারদের সম্মাননা দিল নর্দান ইউনির্ভাসিটি
প্রকাশ: ২০১৬-০৩-২৮ ১৭:১২:১২
‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা ও শিল্পী শাহিন সামাদকে বিশেষ সম্মাননা প্রদান করেছে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক এর সভাপতিতে¦ অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম ও ট্রেজারার মো: আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা ও শিল্পী শাহিন সামাদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, বাঙ্গালী বীরের জাতি আর এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বর্তমান প্রজন্মে মুক্তিযুদ্ধের শহীদ বীরদের উত্তরসুরী। স্বাধীনতা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব প্রদান করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:)একতেদার আহমেদ সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













