আরডি ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-১৩ ১৫:২৭:১৪
বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরডি ফুড লিমিটেড। আগামী ১৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র মতে, সভায় চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














