জবি ছাত্রলীগের ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ: আহত ২

প্রকাশ: ২০১৬-০৩-২৯ ১৮:৪৯:২৮


Shibirজগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘষর্ হয়েছে । মঙ্গলবার বেলা ১১টার দিকে জবি ছাএলীগের আগুন গ্রুপ ও হারুন গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষেও ঘটনা ঘটে । এতে আহত হয় ইংরেজী বিভাগের ১০ম ব্যাচের রাতুল ও নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী হিরা।

আহত রাতুল বলে, “ওরা হিরাকে মারছিল, আমি বাঁধা দিতে গেলে আমাকেও মারধর করে।” হিরা বলে, “আমি জানি না কেন তারা আমাকে মারধর করল। হঠাৎ করে কয়েকজন এসে মারতে শুরু করল।”

ছাত্রলীগ সুত্র জানায় গত সোমবার জবি বাসের মধ্যে নারী জনিত সমস্যাকে কেন্দ্র করে এ মারামারি সংগঠিত হয়। হারুন গ্রুপের ছাত্রলীগ কর্মীরা আগুন গ্রুপের এই দুই কর্মীকে আক্রমন করে বলে নিশ্চিত করে জবি ছাত্রলীগ।  জবি ছাত্রলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “এটা একটা নারী ঘঠিত ঝামেলা, আমরা বিষযটি দেখতেছি।”

জবি ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম বলেন, “এটা ছাত্রলীগের ইন্টারনাল ব্যাপার , আমরা প্রশাসনকে বলেছি এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে। আবার গ্রুপে গ্রুপে সংঘর্ষ কেন জানতে চাইলে তিনি বলেন, এটা ছাত্রলীগের কোন সমস্যা না, জবিতে ছাত্রলীগের কোন গ্রুপ নেই। তিনি দাবি করেন এরা ছাত্রলীগের কোন কর্মীনা।”

এ বিষয়ে জবি প্রক্টও ড. নুর মোহাম্মদ বলেন, মারামারির বিষয়টি আমরা জেনেছি দোষীদের চিহ্নিত করার ব্যাবস্থা নেযা হবে ।

সানবিডি/ঢাকা/এসএস